মজার এই ছবিটি এঁকেছে নওয়াব জুলফিকার স্বরাজ। সে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ে। কী লিখেছে জানতে চাইলে সে জানিয়েছে, ‘বাসায় চোর এসেছে। আমি ছাদে ছিলাম। চোরকে দেখে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমার মা আর ভাইয়ের সামনে গিয়ে পড়েছে। ভাই আর মা চোরকে পুলিশে দেবে। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। মা বলেন, আমার লক্ষ্মী সোনা ঠিক পুলিশ হবে।’