দেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার আজ চাঁদপুর শহরে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। ইলিশের রাজধানী হিসেবে পরিচিত এই শহরের প্রাণকেন্দ্র মদিনা শপিং সেন্টারে অবস্থিত শোরুমটি উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান।
নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে চাঁদপুর ও আশপাশের এলাকার ক্রেতারা এখন স্টেপ ফুটওয়্যারের ট্রেন্ডি, স্টাইলিশ এবং আরামদায়ক জুতা-স্যান্ডেল সহজেই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। শোরুমে নারী, পুরুষ ও শিশুদের জন্য রয়েছে নান্দনিক ডিজাইনের বৈচিত্র্যময় জুতা ও স্যান্ডেলের সমাহার।
শোরুম উদ্বোধনকালে স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বলেন, ‘আধুনিক ডিজাইন, টেকসই উপকরণ ও আরামদায়ক জুতার ক্ষেত্রে স্টেপ ফুটওয়্যার ইতোমধ্যেই দেশে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা বিশ্বাস করি, আঞ্চলিক পর্যায়ে পৌঁছাতে পারলেই প্রকৃত অর্থে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। চাঁদপুরে নতুন শোরুম চালুর মাধ্যমে এখানকার মানুষদের জন্য আন্তর্জাতিক মানের জুতা-স্যান্ডেল আরও সহজলভ্য হলো। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং গ্রাহকদের রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি টেকসই আস্থার সম্পর্ক গড়ে তোলা।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রেতা-শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শোরুমে চলছে বিশেষ মূল্যছাড়ের অফার, যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত। অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইনের সমন্বয়ে স্টেপ ফুটওয়ার সবসময় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ও ব্যতিক্রমী পণ্য সরবরাহ করে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজের সেরা অবস্থান অক্ষুণ্ণ রেখেছে।