বিরামপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বিরামপুরে ডেভিল হ্যান্ট বিশেষ অভিযান চালিয়ে মুকুন্দপুর ও পলিপ্রয়াগপুর থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থক সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদরাসার শিক্ষক ও আওয়ামী লীগের সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৬০)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পূর্বের হত্যামামলায় সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের শনিবার দুপুরে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠিয়েছে।