৩ উইকেট মোস্তাফিজের, ছাড়িয়ে গেলেন সাকিবকে

আগের ম্যাচেই শেষ হয়েছে দিল্লি ক্যাপিটালসের প্লে অফে খেলার স্বপ্ন। আজ শনিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে পাঞ্জাব কিংসকে ২০৬ রানে থামিয়েছে দিল্লি। এদিন দিল্লির সফল বোলার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ৩৩ রানে নেন ৩ উইকেট।

তাতে আইপিএলে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন মোস্তাফিজের। তালিকায় ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে। আইপিএলে ৬৩ উইকেট সাকিবের। আজ ৩ উইকেট নিয়ে আইপিএলে ফিজের নামের পাশে মোট ৬৫ উইকেট।

ম্যাচে নিজের শেষ ডেলিভারিতে অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন মোস্তাফিজ। হারপ্রীত এর ক্যাচ উঠেছিল তবে সেটি ধরতে পারেনি মোস্তাফিজ নিজেই।

এবার আইপিএল নিলামের সময় মোস্তাফিজকে নেয়নি কোন দল। পরে দিল্লি তাকে দলে ভেড়ায় ৬ কোটি রূপিতে। ফিজ এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে পেলেন ৪ উইকেট।