মাইলস্টোন স্কুলের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে এ আয়োজনে অংশগ্রহণ করে স্কুলটির দিয়াবাড়ি ক্যাম্পাসের (বাংলা মাধ্যম) শিক্ষার্থীরা। গত ২২ মে ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর আনন্দমুখর আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মো. জাহাঙ্গীর আলম খান এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি