ঠাকুরগাঁওয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে সিনজু বালা নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই রাজভিটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিনজু বালা পাশ্ববর্তী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মোবারকপুর পূর্বপাড়া গ্রামের মজেন চন্দ্র রায়ের স্ত্রী।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে।