আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে জর্ডানের পথে রওনা দিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ফিফা উইমেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলবে গোলরক্ষিতারা।
রবিবার (২৬ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানামা, বাহরাইন হয়ে দলের গন্তব্য আম্মান, জর্ডান। একই দিন জর্ডানে পৌঁছানোর কথা রয়েছে দলের।
এই সফরে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার। ফিফার স্বীকৃত এই প্রীতি ম্যাচগুলোতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং দলগত উন্নতির সুযোগ পাচ্ছেন নারী ফুটবলাররা।
দলের এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা আশাবাদী—এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলতে দলকে প্রস্তুত করে তুলবে।