দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দেশের রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি। সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এছাড়াও আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বৈঠকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যলোচনা করা হবে বলেও জানা গেছে।