শিশুর যত্ন ও বিকাশ নিশ্চিত করা সবার দায়িত্ব : শারমিন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শিশুরা একটি জাতির ভিত্তি। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ লক্ষ্যে সরকার শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা, মৌলিক চাহিদা পূরণ, সুযোগের সমতা, অধিকার ও দায়িত্ব, জনস্বাস্থ্য এবং নৈতিকতা রক্ষার বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সোমবার ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জাতীয় ইসিডি সম্মেলন ২০২৫ উদ্বোধন উপলক্ষে শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতির ১২ বছর-আমরা কোথায় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের নিউট্রিশন সেকশনের প্রধান এম এস দীপিকা মেহরিস শর্মা, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপারসন ডক্টর মঞ্জুর আহমেদ, ইসিডির সদস্য সচিব এম এস সৈয়দা সাজিয়া জামান প্রমুখ বক্তব্য দেন।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, শিশুদের সুরক্ষা অধিকার নিশ্চিত করতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের ওপর জোর দিতে হবে। নিরাপদ মাতৃত্বের জন্য মাকে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে। কারণ অন্তঃসত্ত্বা মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য শিশুর প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ। তাই সুস্থ ও স্বাস্থ্যসম্মত শিশুর ভ্রুণ বেড়ে উঠতে উপযুক্ত পরিবেশ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সবার দায়িত্ব। এ বিষয়ে পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, যার আওতায় পুষ্টি, সামাজিক সুরক্ষা কার্যক্রম ও স্বাস্থ্য ক্ষেত্রে বিদ্যমান সেবাগুলো আরও উন্নত ও সহজলভ্য করা।  বিজ্ঞপ্তি