জমকালো আয়োজনে আমরা কুঁড়ির ৩৪ বছর পালন

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’র ৩৪ বছর পূর্তি গত ২৩ মে বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। আমরা কুঁড়ির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি রাশেদা ওয়াহিদ মুক্তা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মানস করের পরিচালনায় আমরা কুঁড়ি কিশোরগঞ্জ জেলা শাখার গীতি নৃত্যনাট্য ‘তুষার মালা’ ও জাতীয় নৃত্য প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে চমৎকার এ আয়োজন শেষ হয়। বিজ্ঞপ্তি