নগর ভবন থেকে সরে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিগগিরই সচিবালয়ে নিয়ে যাওয়া হবে এই অফিস।
স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আমরা নগর ভবনে অস্থায়ীভাবে কিছুদিন কাজ করেছি। আমাদের সচিবালয়ের অফিস ঠিক হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। ফলে নগর ভবন থেকে এরই মধ্যে অনেকটা চলে এসেছে, পুরোপুরি ঠিক হয়ে গেলে আমরা চলে আসব। হয়তো আগামী দুয়েক দিনের মধ্যে পুরোপুরি চলে আসতে পারব।’
গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকা-ের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নগর ভবনে সরিয়ে নেওয়া হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরুর পর থেকে নগর ভবনের অফিসে যাচ্ছেন না আসিফ মাহমুদ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বসে দাপ্তরিক কাজকর্ম চালাতেন।