জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৭ মে) বিকালে প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ।
সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েভসাইটে পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।