তিতাস গ্যাস কর্র্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ মে হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও, জোবিঅ-সোনারগাঁও আওতাধীন সোনারগাঁও উপজেলার বড়িবাড়ি এবং নয়াপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি স্পটের আনুমানিক ৩ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ১,২০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১২০ ফুট লাইন পাইপ ও ৩০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
একই দিন, মো. বায়েজিদ সরদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফারহানুল আলম, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন ‘পুরান বাউশিয়া (মানাবের বিপরীতে), আনারপুরা, বালুয়াকান্দি (মায়ামীর বিপরীতে) এবং মধ্যমকান্দি (পাখির মোড়), গজারিয়া, মুন্সীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। ০৪টি স্পটে অভিযানে তিনটি চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিজ্ঞপ্তি