রূপনগরে সন্তানের হাতে মা খুন

রাজধানীর রূপনগর এলাকায় সন্তানের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মা রাশেদা খাতুনের গলায় ধারালো ছুরিকাঘাত করে ছেলে রোমান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশেদার।

তিনি রূপনগর থানাধীন মিল্ক ভিটা দুগ্ধ প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার স্বামীর নাম মনিরুজ্জামান দিপু।

এ ঘটনায় ছেলে রোমানকে রূপনগর থানা পুলিশ হেফাজতে নিয়েছে। এদিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।