এমিরেটসের লয়্যাল গ্রাহকদের জন্য কোকা-কোলা অ্যারেনায় বিশেষ হসপিটালিটি টিকিটের সুযোগ

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার বিশেষ সুযোগ পাবেন এমিরেটসের স্কাইওয়ার্ডস লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা। ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’ উদ্যোগের আওতায় গ্রাহকরা তাদের অর্জিত মাইল ব্যবহার করে এই প্রিমিয়াম হসপিটালিটি টিকিট পেতে পারবেন। 

দুবাইয়ের বৃহত্তম এই মাল্টিপারপাস ইনডোর ভেন্যুতে আয়োজিত আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো ও স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ মিলবে স্কাইওয়ার্ডস সদস্যদের। একজোড়া টিকিট পেতে সর্বনিম্ন ৫ হাজার মাইল রিডিম বা বিড করতে হবে।  

আসন্ন মাসগুলোতে কোকা-কোলা অ্যারেনায় আরব ও বলিউডের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনাসহ নানা বিনোদনমূলক আয়োজন থাকবে। হসপিটালিটি টিকিটধারীরা প্রিমিয়াম সিটিং অ্যারেঞ্জমেন্ট ও মঞ্চের সেরা দৃশ্য উপভোগ করতে পারবেন।  

বিশ্বব্যাপী ৩.৫ কোটি সদস্যবিশিষ্ট এমিরেটসের এই লয়্যালটি প্রোগ্রামের বাংলাদেশে সদস্য সংখ্যা প্রায় ১ লাখ। প্রোগ্রামটির সমৃদ্ধ স্পনসরশীপ পোর্টফোলিওর মাধ্যমে সদস্যরা নিয়মিতভাবে এমন বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।