বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাটে বুধবার (২৮ মে) রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত এই জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরি আবহাওয়ায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপে মোংলা বন্দরে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দরে অবস্থান
নেওয়া জাহাজে পন্যওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে বন্দরে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গত রাত থেকে হালকা দমকা হাওয়ার সাথে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্দরে বর্তমানে দেশিবিদেশি ১০টি জাহাজ অবস্থান করছে। জাহাজগুলোতে পন্যওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।
বাগেরহাট কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোতাহার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাটে বুধবার রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত এই জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে মাঠের ফসলে কোন ক্ষতি হবেনা।