দিনাজপুরের বিরামপুরে ছাগল বাঁধার দড়ি গলায় দিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে দিলরুবা আফিয়া (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দেলোয়ার হোসেন ও রেবেকা সুলতানার মেয়ে।
আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মুকচী আরা জানান, খেলার মধ্যে ছাগল বাঁধার দড়ি গলায় প্যাঁচ লেগে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঘটনার পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।