পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত দুইদিন যাবত। এতে ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী। এছাড়াও বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রাঙ্গাবালী সদরে দেখা যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু দোকান মোমবাতি জ্বালিয়ে খুলে রাখছে। এছাড়াও বাসাবাড়িতে ফ্রিজে মাছ-মাংস পচে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান ভোগান্তিতে পড়া মানুষ।
রাঙ্গাবালী সদরে অনেকের সাথে কথা হলে তারা জানান, বুধবার থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, চার্জার লাইটসহ বাসা বাড়িতে ফ্রিজের মাছ মাংস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।
উপজেলার সদরের কম্পিউটার দোকান হাসান মাহমুদ জানান, বুধবার থেকে বিদ্যুৎ নাই। কাল থেকে দোকান বন্ধ রাখছি। একদিকে নিম্নচাপ অন্যদিকে টানা বৃষ্টি সবমিলিয়ে হযবরল। জানিনা কখন বিদ্যুৎ আসে। বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়া বিদ্যুৎ না থাকায় রাঙ্গাবালীতে সকাল থেকে অনেক অটোরিকশা চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ রাঙ্গাবালী অফিসের এজিএম সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।