বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাতে এনএসএসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর অর্থ বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ তার মনোনয়ন হারিয়েছেন।
জুলাই অভ্যুথানের পর বিসিবি পুনর্গঠনে এনএসএসির কোটায় পরিচালক পদে মনোনয়ন দেয়া হয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে।
কিন্তু এনএসসি জানিয়েছে, বিসিবির ১০ পরিচালককের ৮ জনই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্হা আনায় এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে এনএসসির দেয়া মনোনয়ন বাতিল করা হলো।