জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী

পল্লবীর জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিল আয়োজন

মহান স্বাধীনতা’র ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্লবীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (২৯ মে) রাজধানীর পল্লবীতে বাউনিয়াবাদ এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া (দাওরায়ে হাদিস) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিনী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান-এর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে বাদ যোহর পর্যন্ত ‘পবিত্র কুরআন খতম’-এর পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।