পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ফারুক মিয়া নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। ফারুক মিয়া গ্রামের নোয়াব আলীর ছেলে। শুক্রবার (৩০ মে) সকাল ১১টার দিকে ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামের মেম্বার আবিদ মিয়া জানান, ঝড়-বাদলে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুঁটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো ইউসুফ আলী জানান, ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের ওপর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের ওপর পড়ে যায়। পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।