ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রিয়াল মাদ্রিদের নামটা বলতে গেলে নিশ্চিতই ছিল। ক্লাব বিশ্বকাপের আগেই ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে নিল স্প্যানিশ ক্লাবটি।
লিভারপুল থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ৬ বছরের চুক্তিতে দলে টানার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
লিভারপুলে দুই দশকের যাত্রা শেষের ঘোষণা আগেই দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক। আগামী ৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল আর্নল্ডের। তবে আগেই তাকে ছেড়ে দিয়ে অল্প ট্রান্সফার ফি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। তবে সেই অর্থের পরিমাণ জানা যায়নি।
ক্লাব বিশ্বকাপে আগামী ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে রিয়াল মাদ্রিদের।