মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ও কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’য় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন— বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকায় অবস্থানরত তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শহীদ জিয়া’র ভাগিনা মামুনুর রহমান টুইংকেল, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাগিনা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ডিউকসহ আত্মীয়-স্বজনেরা।
এছাড়া বাসভবনের দোয়া মাহফিলে আরও অংশ নেন— বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, গুলশান কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী প্রমুখ।
হাফেজ মো. হুমায়ূন কবির খান বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন।
এদিকে, আজ বাদ মাগরিব, বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন), দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদ নাছির উদ্দীন, আবুল খায়ের ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আফরোজা খান রিতা, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সাংবাদিক এমএ আজিজ, দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, শাম্মী আক্তার, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজউদদীন নসু, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের— দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম-আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ১ নম্বর যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান প্রমুখ।
এছাড়া বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা সাবেক সচিব কাজী মেরাজ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যৌথভাবে মোনাজাত পরিচালনা করেন।