ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপকূলীয় ১৬ জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও কর্র্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।