দারুস সালাম কো অপারেটিভ সোসাইটির এজিএম অনুষ্ঠিত

রাজধানীতে দারুস সালাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তেজকুনিপাড়ায় একটি রেস্তোরাঁয় এ সভা হয়। সভায় ১৪১ সদস্যদের সবাই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানায় সোসাইটির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। তারা সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোসাইটির সেই সদস্যদের, যারা সোসাইটির সূচনালগ্ন থেকে যুক্ত ছিলেন। কিন্তু আজ আর নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন সবাই।

সভায় জানানো হয়, সমবায় আইন ও সোসাইটির উপ-আইন অনুযায়ী সাধারণ সভায়ই চূড়ান্ত। কর্র্তৃপক্ষ এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন করা ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব। এই কাঠামো অনুযায়ী সভায় সদস্যদের কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর নিয়মিত নির্বাচন না হওয়ায় জেলা সমবায় কর্মকর্তার নির্দেশে গঠিত অন্তর্বর্তী কমিটি দায়িত্ব গ্রহণ করে। সভায় উপস্থিত ছিলেন, সভাপতি আবিদ ইকবাল, সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ ওহাবী, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান দানেশ, নাইম আহম্মেদ খান, সাবেক সভাপতি ইমরান হোসাইন, তাহমিনা আক্তার, তৌহিদ চৌধুরী প্রমুখ।