আর্টিকেল ফ্যাশন এবং ভিরো ফ্যাশনের র‍্যাফেল ড্রর বিজয়ী ঘোষণা

অনুষ্ঠিত হয়ে গেল রয়্যাল এনফিল্ড বাইকের বিজয়ী ঘোষণা। রমজান মাসে ঈদ অফার হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রতিটি ক্রেতা সারা দেশে আর্টিকেল ফ্যাশনের সকল শাখা থেকে তাদের ক্রয়ের বিপরীতে কুপন পাবে এবং সেই কুপন থেকে র‍্যাফেল ড্রর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ভিরো ফ্যাশন থেকে কেনাকাটা করার পর কুপনের মাধ্যমে র‍্যাফেল ড্রর বিজয়ীকে Yamahaa FZS V2 এর বিজয়ী নির্বাচন করা হয়েছে। যা রমজান মাসে ঈদ অফার হিসেবে ঘোষণা করেছে যেখানে প্রতিটি ক্রেতা সারা দেশে ভিরো ফ্যাশনের সকল শাখা থেকে তাদের ক্রয়ের বিপরীতে কুপন পেয়েছে।

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, আর্টিকেল ফ্যাশন এবং ভিরো ফ্যাশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বিজয়ীদের অনেক অনেক অভিন্দন। আর্টিকেল ফ্যাশনে রয়েল এনফিল্ড বিজয়ী হয়েছেন  টাংগাইল বেপারী পাড়া থেকে অনিক হাসান এবং ভিরো ফ্যাশানে Yamahaa FZS V2 বিজয়ী হয়েছেন ঢাকা রামপুরা বনশ্রী থেকে সালেহ আবিদ তুরাস। আপনারা আর্টিকেল এবং ভিরো ফ্যাশনের যেকোনো শাখায় যেয়ে কুপনটা দিলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত উপহার।

আর্টিকেল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার উদ্দিন এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আর্টিকেল পরিবার অত্যন্ত  আনন্দিত।

তিনি আর্টিকেল ফ্যাশন এবং ভিরো ফ্যাশনের সকল ক্রেতা ও শুভানুদ্ধায়ীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।