লাল সবুজের ১৪ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কুমিল্লা শহরের জাগুরঝুলি রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব ও অভিনেতা পিরজাদা শহীদুল হারুন।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মোক্তার হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ সফিকুল ইসলাম, উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, ডা: রবিউল পাটোয়ারী রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইদুল হাসান, ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান প্রমুখ।

অনুষ্ঠানে ২৪-এর বন্যায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কুমিল্লার ১২ জন সাংবাদিক ও লাল সবুজ উন্নয়ন সংঘের ৭টি জেলা শাখার ৩৫ জন্য সদস্যকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

সংগঠনটি ২০১১ সাল প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনের সকল সদস্য বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের একদিনের টিফিনের টরকা বাঁচিয়ে সারা দেশে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গাছের চারা বিতরণ করে আসছে।