বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাতি তৈরির উপকরণে ১০ শতাংশ বাড়তি কাস্টমস শুল্ক বসানো হয়েছে। এতে করে এলইডি বাল্বের দাম বাড়ছে এবারের বাজেটে।
আজ সোমবার (২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে।
নির্বাচিত সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে আজ বিকেল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এ বছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় আজ সোমবার বাজেট ঘোষণা করা হয়।