কমছে জমির নামজারির কর

আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে জমির মালিকানা পরিবর্তনের পর নামজারির ওপর কর কমানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

প্রকৃত বিক্রয় মূল্যে সম্পত্তির দাম নিবন্ধনকে উৎসাহিত করতে এবং অঘোষিত আয়ের পরিমাণ কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে উচ্চ কর এড়াতে অনেকে জমি ও সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে বাজার দরের চেয়ে কম দাম দেখিয়ে নিবন্ধন করে।

নতুন প্রস্তাব অনুযায়ী, সম্পত্তির অবস্থানের ওপর নির্ভর করে জমির নামজারিতে খরচ এক থেকে দুই শতাংশ পয়েন্ট কমানো হবে। ২০২৫-২৬ অর্থবছর থেকে এ খাতে সর্বোচ্চ করের হার হবে ৬ শতাংশ এবং সর্বনিম্ন হবে ১ শতাংশ।