এলডিপির আন্তর্জাতিক সম্পাদক শেখ সাজনীন আহমেদ মেঘা

শেখ সাজনীন আহমেদ মেঘাকে (বার অ্যাট ল') লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। গতকাল রবিবার হতে দলের গঠনতন্ত্র মোতাবেক তিনি সাংগঠনিক কার্য পরিচালনা করবেন।

এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ তাকে এ পদে মনোনীত করেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

শেখ সাজনীন আহমেদ মেঘা ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে ঢাকার একটি ল' কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।

অন্যদিকে অ্যাডভোকেট মৌসুমি আক্তারকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে মনোনীত করেছেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম।