গোপালগঞ্জের মুকসুদপুরে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারি ও চাঁদাবাজকে আটক করেছে।
সেনাক্যাম্প কাশিয়ানি থেকে এক প্রেসরিলিজে জানা গেছে সোমবার (২ জুন) দুপুরে কাশিয়ানি ক্যাম্পের অধীনে, যৌথ বাহিনী কর্তৃক উপজেলার গোহালা ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক কারবারি ও চাঁদাবাজ ফকরুল গাজীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফকরুল গাজী (৪০) উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামের রুস্তম গাজীর ছেলে।
এসময় যৌথ বাহিনী ফকরুল গাজীর বাড়ি থেকে, ৪৭ পিচ ইয়াবা, ২টি বড় রামদা, ১টি বল্লম, ৪টি ছোট রামদা, ১টি ঘুপতি ছুরি, ইয়াবা বিক্রয় বাবদ নগদ ৭ হাজার ৮০ টাকা এবং ইয়াবা ব্যবসায়িক কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করেন। ফকরুল গাজীর নামে বিভিন্ন থানায় একাদিক ইয়াবা পাচার ও ধর্ষণ মামলা রয়েছে। এছাড়াও নিজ এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।