নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার রিয়াজ পাবলিক স্কুল 

ইপিলিয়ন গ্রুপ কর্তৃক পরিচালিত ইপিলিয়ন ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্প রিয়াজ পাবলিক স্কুল প্রথমবারের মতো নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ যুক্ত হলো নাসার বৈশ্বিক এসটিইএম শিক্ষাভিত্তিক অভিযানে, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের ৯টি দেশের ৩১৩টি প্রতিষ্ঠান। 

নাসা অ্যাস্ট্রো ক্যাম্প হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর একটি উদ্ভাবনী উদ্যোগ, যার লক্ষ্য শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশবিষয়ক অভিজ্ঞতা হাতে-কলমে প্রদান করা। এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা রকেট তৈরি, রোবটিক্স, মহাকাশ মিশন এবং এসটিইএম ভিত্তিক বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানবে।  

নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন বইয়ের বাইরের বাস্তবভিত্তিক শিক্ষায় অংশ নিতে পারবে, যা তাদের কল্পনাশক্তি ও উদ্ভাবনী চিন্তাকে অনুপ্রাণিত করবে। শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা ও গ্লোবাল সিটিজেনশিপ এই চার স্তম্ভে দাঁড়িয়ে ইপিলিয়ন ফাউন্ডেশনের রিয়াজ পাবলিক স্কুল এই উদ্যোগকে পৌঁছে দিতে চায় দেশের প্রতিটি প্রান্তে।

এই ক্যাম্প প্রস্তুত করবে নতুন প্রজন্মকে যারা আগামী দিনের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও উদ্ভাবক।