সাটুরিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জেলার সাটুরিয়া উপজেলার দৈনিক আজকের পত্রিকা ও এশিয়ান এজের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানকে সংবাদ প্রকাশের জের ধরে প্রাণ নাশের হুমকি দিয়েছে ইউনিয়ন ছাত্রদলের কর্মী দাবী করা ফয়সাল মুল্লা। এ ব্যাপারে ভুক্তভোগী সংবাদকর্মী সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ ঘটনায় সাটুরিয়ায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হুমকি দাতা কথিত ছাত্রদল নেতা ফয়সালকে আইনের আশ্রয়ে নিয়ে না আসলে সাটুরিয়া প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা । 

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুল ইসলাম নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সাংবাদিক মুহাম্মদ লুৎফর রহমান থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

দৈনিক আজকের পত্রিকা ও এশিয়ান এজের মানিকগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমান বলেন, সম্প্রতি সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের যুমান ব্রিক্সের গরম গ্যাসে শত বিঘা জমির ফসল নষ্ট, এমন শিরনামে আমি সিরিজ সংবাদ প্রকাশ করি। তাছাড়া হরগজ মোড় হতে শিমুলিয়া চৌরাস্তা পুনর্নির্মাণ সংক্রান্তে সংবাদও প্রকাশ করি। এতে একটি কুচক্রী মহল আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে হরহগজ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ফয়সাল মোল্লা (২২) গত ২৩-০৫-২০২৫ তারিখে আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় হরগজ বাজারে বলে, তোর মত সাংবাদিককে পিটিয়ে মেরে ফেললেও আমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। উক্ত সংবাদ গুলি কেন আমি প্রকাশ করছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলিট করিনি বলে থ্রেড করে।  

বুঝাইতে চাইলে ফয়সাল ঘটনাস্থলে স্থানীয় লোকদের সম্মুখে আমাকে ভবিষ্যতে সময়মত একাকী পাইলে মারপিটসহ খুন, জখম করিবে বলে চলে যায়। এছাড়াও তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ব্রিভ্রান্ত মূলক তথ্য প্রচার ও হুমকি অব্যাহত রেখেছে। এতে আমি নিরাপত্তা হিনতায় ভুগছি। বিষয়টি নিয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করি।

এদিকে সাংবাদিক মুহাম্মদ লুৎফর রহমানকে কথিত ছাত্রদল নেতার হুমকি দেবার পর সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী বলেন, সাংবাদিকরা বরাবর দেশ জাতির জন্য কাজ করে। আমাদের সহকর্মী লুৎফর রহমান সম্প্রতি ইট ভাটা ও হরগজের রাস্তা পুণঃ সংস্কার নিয়ে নিউজ করার জেরে ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশের হুমকি দেয়। আমরা তদন্ত সাপেক্ষে হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সময়ের মধ্যে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ফয়সাল মোল্লাকে কখনও বিএনপি ও ছাত্রদলের কোন কর্মসূচিতে দেখিনি। জুলাই-আগস্ট ২০২৪ এর পর থেকে নিজেকে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে আসছে। মূলত ফয়সাল মোল্লার সাথে ছাত্রদলের কোন সম্পৃক্তা নেই। 

এ ব্যাপারে অভিযুক্ত ফয়সাল মোল্লার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুল ইসলাম বলেন, সাংবাদিক মুহাম্মদ লুৎফর রহমান মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনের আওতায় নিয়ে আসা হবে ফয়সাল মোল্লাকে।