আড়াইহাজারে তানিয়া আক্তার (২৬) নামের এক নারীকে গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার চালাকচর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী মাদক বিক্রিতা হোমনা উপজেলার কাশিপুর গ্রামের রবিউলের স্ত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের খ সার্কেল পরিদর্শক মো. খলিলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন বিশনন্দী চালাকচর এলাকায় রাস্তার উপর সিএনজি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করেন। উক্ত ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।