চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এলপি গ্যাসবাহী একটি ট্রাক উল্টে গিয়ে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কয়েকটি ট্রাক, প্রাইভেটকার পুড়ে গেছে বিস্ফোরণে। এ ঘটনায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল মহাসড়কে।
বুধবার (৪ জুন) ভোর ৪টায় ব্রাহ্মণবাড়ীয়ার বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তদন্ত চলছে।