পরিবারসহ নৌবাহিনীর সাবেক প্রধানকে বিদেশ যেতে বাধা 

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস এডমিরাল সরোয়ার জাহান নিজামের পরিবারসহ বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর হতে তাকে ফেরত পাঠায়। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, সাবেক নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরোয়ার জাহান নিজাম পরিবারসহ রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনিসহ তার পরিবার থাইল্যান্ডে যাওয়ার জন্য থাই এয়ারলাইন্সের ফ্লাইট নং-টিজি৩৪০ এর যাত্রী ছিলেন।

পরবর্তী সময় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা থাকায় তাদের আর যেতে দেননি। পরে তারা ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও তারা যেতে পারবেন এমন তথ্যও সাবেক নৌবাহিনীর প্রধানের পরিবারকে দেওয়া হয়েছে।