খুলনায় খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ৮টার দিকে পুলিশ নগরীর মতিয়াখালী খালের সুইচ গেটের মাথা থেকে তার লাশ উদ্ধার করে।
রূপসা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা মতিয়াখালী খালের সুইচ গেটের কাছে আনুমানিক ৫২ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। লাশটি কয়েক দিন আগের। শরীরের একাধিক জায়গার চামড়া পচে খসে গেছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আবুল খায়ের জানান।