সোনাই নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

হবিগঞ্জের মাধবপুরের উপজেলার সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সাঈদ গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। 

জানা যায়, মঙ্গলবার (৩ জুন) সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে নি আবু সাঈদ। পরে গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে বুধবার (৪ জুন) সকালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি - তদন্ত) হাসান জামিল  জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।