দক্ষিণ কোরিয়ার টানা ১১, প্রথমবার বিশ্বকাপে জর্ডান

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো জর্ডান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার বসরায় স্বাগতিক ইরাককে ২-০ গোলে হারিয়ে ১১ বার টানা বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

‎ম্যাচে ইরাককে শুরু থেকেই চাপে রাখে কোরিয়া। প্রথমার্ধেই বিপাকে পড়ে ইরাক, কারণ ইপ্সউইচ টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদি একটি বিপজ্জনক হাই কিকের জন্য লাল কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধের এক ঘণ্টা পার হতেই কিম জিন-গিউ কোরিয়াকে এগিয়ে দেন। শেষ বাঁশি বাজার আগের আট মিনিটে ও হিয়ন-গিউ গোল করে কোরিয়ার জয় নিশ্চিত করেন।

‎অন্যদিকে ওমানকে ৩-০ গোলে হারিয়ে বি গ্রপের দ্বিতীয় দল হিসবে বিশ্বকাপে উঠে যায় জর্ডান।
‎এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে আরব দেশটি। ২০১৩ সালে তারা খুব কাছাকাছি গিয়েছিল, তবে প্লে-অফে উরুগুয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার ইতিহাস গড়লো দলটি।

‎এশিয়া থেকে এখন পর্যন্ত ৫ দল বিশ্বকাপ নিশ্চিত করলো- জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডান।

‎১০ জুন অস্ট্রেলিয়া ও সৌদি আরবের খেলায় নির্ধারিত হবে আরেকটি দেশ।