জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আজহা নিজ সংসদীয় এলাকা (মৌলভীবাজার-২) কুলাউড়ায় উদযাপন করবেন। এছাড়াও তিনি তিনদিন কুলাউড়া ও বড়লেখা উপজেলায় অবস্থান করবেন।
শুক্রবার (৬ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী জানান, কেন্দ্রীয় আমিরের সফরসূচি অনুযায়ী ঈদের দিন শনিবার সকাল ৮টায় তিনি তার নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদ জামায়াতে অংশ নেবেন। একইদিন বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাদ মাগরিব কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। তৃতীয় দিন সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় বড়লেখা বাজারে (ইসলামী ব্যাংকের সামনে) ঈদ পুনর্মিলনী এবং বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে অমুসলিমদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নেবেন।