ত্যাগের বার্তা নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে ঈদুল আযহা। ক্রিকেটাররাও যে যার মতো পালন করছেন ঈদ। জাতীয় দলের কোনো ক্যাম্প না থাকায় ক্রিকেটাররা সবাই পরিবারের সাথেই আছেন। সকালে ঈদের নামাজ শেষে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন ঈদের খুশি।
জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একটি ফটোকার্ড শেয়ার করে লিটন লিখেছেন, ‘এই ঈদ কাটুক আনন্দে। আপনাদের সুস্বাস্থ্যের জন্য অনেক শুভকামনা। আসুন ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় উদযাপন করি।’
সোশ্যাল মিডিয়ায় বাবা এবং সন্তাদের সঙ্গে ছবি পোস্ট করেছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লিখেছেন ‘আসসালামুয়ালাইকুম। সবাইকে ঈদ মোবারক।’
অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরো গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’
ঈদের জামাতের ছবি ফেসবুকে পোস্ট করেছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা।’