ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে ঈদের নামাজের জন্য পুকুরে গোসল করতে গিয়ে শুভ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শুভ মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের মধু মিয়ার ছেলে।
মধু মিয়া দুপুরে জানান, সকালে ঈদের নামাজ আদায়ের জন্য পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে যায় শুভ। পুকুরে গলা সমান পানি ছিলো। পুকুরে ডুব দিয়ে সে আর উপরে ওঠেনি। পরে তার বন্ধুরা তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিসৎক শুভকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শুভর মৃত্যু হয়।