কসবা-আখাউড়ায় সহস্রাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়ীয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মো. আতাউর রহমান সরকার।
আজ শনিবার সকালে কসবা মহিলা মাদরাসা ঈদগাহ মাঠে ঈদের নামাজের পর তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
উপজেলা কার্যালয় চত্বরে ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসন কমিটির সদস্য সচিব মাওলানা শিবলী নোমানীর সভাপতিত্বে এবং পৌর আমির হারুন অর রশিদের সঞ্চালনায় এসব মাংস বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন কসবা পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সানাউল্লাহ, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা, জামায়াত নেতা মাসুদুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।
এ ছাড়া কসবা উপজেলা আমীর ফরিদ উদ্দিন আহমেদ, আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভুইয়া, সেক্রেটারি বুরহান উদ্দিন খানের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে জামায়াতের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় মানুষের পরিবারের কাছে মাংস পৌঁছে দেন।