নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে নির্বাচনী প্রচারণাকালে  মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

৩৯ বছর বয়সী উরিবে কলম্বিয়ার রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের একজন সদস্য। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। শনিবার (৭ জুন) রাজধানীতে প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন।

উরিবের স্ত্রী ক্লাউদিয়া তারাসোনা উরিবের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তার স্বামী ‘জীবনের জন্য লড়াই করছেন’।

দেশটির বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় সেনেটর উরিবের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে সেনেটর উরিবের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।