ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে সালিশ চলাকালীন এক পক্ষের হামলায় অপর পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত ৮টায় পৌরশহরের নয়াবাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় পৌরশহরের চন্দনসাহ্ গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে আলামিন মিয়া (৩৫) লাালবাাজর রেলওয়ে উপর দিয়ে গান গাইতে গাইতে হেটে যাচ্ছিল। তখন রেলওয়ের উপর বসা ছিল বরিশল গ্রামের আহাদ মিয়ার ভাই আলামিনকে গালি দেওয়াই দুজনের মধ্যে ঝগড়া মারপিট সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সোমবার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিল শেখ জান্নাত হোসেন ঈশান এর নিকট আহতরা শরণাপন্ন হলে কাউন্সিলর দুইপক্ষকে ডেকে রাত ৮ টায় পৌরশহরের নয়াবাজার এলাকায় এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা আহাদ মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো দা'য়ের কোপে অপুর মাথায় লাগে এতে গুরুত্বর আহত হন অপু মিয়াসহ আলম মিয়া ও সাব্বির মিয়া।
আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুতর আহত অপুকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা স্বীকার করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দদিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল নিয়ে পৌঁছাই। হামলায় আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।