নান্দাইলে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে আসিফ (৬) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার শেরপুর ইউনিয়নের কোণা-পাছরুখি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসিফ এই গ্রামের হাজীবাড়ির লিটন মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, ছেলেকে তার বাবার কাছে রেখে জরুরি কাজে নান্দাইল সদরে গিয়েছিল শিশুটির মা। পরে বাড়িতে এসে শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মড়োল জানান, পরিবারের অজান্তেই পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে শিশুটি।