'শুরু মাত্র হয়েছে, শেষ নয়', হামজার প্রত্যয়ী বার্তা

সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারের পর যখন বাংলাদেশ ফুটবল দল হতাশায় ভুগছে, তখন হামজা চৌধুরীর কণ্ঠে শোনা গেল আশা ও সাহসের সুর। ম্যাচ শেষে নিজের ফেসবুকে একটি আবেগময় বার্তা দিয়ে তিনি তুলে ধরলেন দলগত একতা, দর্শকের প্রতি কৃতজ্ঞতা, আর ভবিষ্যতের স্বপ্ন।

হামজা লিখেছেন—

"আমরা যেটা চেয়েছিলাম, সেই ফল নয়! কিন্তু আমরা গর্ব করতে পারি—একটি দল হিসেবে এবং একটি জাতি হিসেবে!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এই তো মাত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেখানে পৌঁছে যাব, যেখানে যেতে চাই! অন্তরের গভীর থেকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। দেখা হবে অক্টোবরেই!"

বাংলাদেশ দলে অভিষেক ম্যাচেই নেতৃত্বের দায়িত্ব পাওয়া এই মিডফিল্ডার বুঝিয়ে দিলেন, শুধু খেলার নয়, মনোবলেরও লড়াই চলছে এখন। হার মানার নয়, বরং হার থেকে শিখে সামনে এগিয়ে যাওয়ার সময় এটা।