মায়ের জানাজায় অংশ নিতে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে প্যরোলে মুক্তি দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, কাশিমপুর হাই সিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে মুক্তি পেয়েছেন শাকিল আহমেদ। কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।