রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতেন নাম মানিক চৌধুরী (৩৯)। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৭ জুন ওয়ারী থানার লালমোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজির পর না পেয়ে ওয়ারী থানায় একটি মামলা করেন।
তিনি জানান, মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ। পরে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।