কসবায় বেদে পল্লীতে মক্তব চালু

কসবা উপজেলার কুটি চৌমহনীতে অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে দুটি নতুন মক্তব চালু করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার।

গতকাল বুধবার সকাল ৯টায় হলি কুরআন ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্ণবৈষম্য না করে আমাদেরকে নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। সকলের পরিচয় আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।”

বেদেপল্লীর পুরুষদের হাতে কুরআন শরীফ এবং শিশুদের মাঝে কুরআন শিক্ষা বই বিতরণ করেন তিনি। সেই সঙ্গে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন আতাউর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক অধ্যক্ষ ফরিদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহবুব হাদী। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, পীরজাদা শিবলী নোমানী প্রমুখ।

এর আগে, ভোরে কুটি বাজারের ফলপট্টিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন আতাউর রহমান সরকার। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, কাজী সিরাজুল ইসলাম, পীরজাদা শিবলী নোমানী, কবির আহমেদ, সাইফুল্লাহ আল আরিফ, তুহিন রেজা, হেলাল উদ্দিন, হাসনাত জামান, আব্দুল মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।